জ্বালানি সাশ্রয়ে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি
- আপডেট: ০৪:০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ১০২০২ বার দেখা হয়েছে
অফিস ও লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারের ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শনিবার (৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন এই সময়সূচি অনুযায়ী দেশের সব তপশিলি ব্যাংকের কার্যক্রম পরিচালিত হবে।
নতুন সময়সূচিতে যা থাকছে
ব্যাংকিং লেনদেনের সময়: সকাল ১০টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। অফিস সময়: সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা ও উপ-শাখাগুলো আগের নিয়মেই সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ ক্ষেত্রে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা ‘ডিওএস সার্কুলার লেটার নং-২৪’র নির্দেশনা বহাল থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।
এ ছাড়া দেশের সরকারি-বেসরকারি সব অফিসেরও নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। রোববার থেকে সরকারি-বেসরকারি সব অফিসের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
ঢাকা/এসএইচ




































