১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

ব্লকে ৪ কোম্পানির বড় লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / ১০২৪৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৬ জানুয়ারি) ব্লক মার্কেটে মোট ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২০ কোটি ৬২ লাখ ৭১ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডস লিমিটেড এর। এদিন কোম্পানিটির ৬ কোটি ৭৮ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ৩ কোটি ৭৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

৩ কোটি ১৫ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম ১ কোটি ১৩ লাখ ২৪ হাজার টাকার শেয়ার এবং মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১ কোটি ০৭ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ব্লকে ৪ কোম্পানির বড় লেনদেন

আপডেট: ০৩:১৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬