ব্লক মার্কেটে চার কোম্পানির বড় লেনদেন
- আপডেট: ০৩:৪০:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ১০২৬৬ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৫ জানুয়ারি) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৪ কোটি ২৪ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এদিন কোম্পানিটির ৯ কোটি ৮১ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। কোম্পানিটির ৪ কোটি ৫৬ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
৩ কোটি ১৩ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জি কিউ বলপেন ২ কোটি ১৪ লাখ ০৫ হাজার টাকার শেয়ার এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৭২ লাখ ৩২ হাজারটাকারশেয়ারলেনদেনকরেছে।
ঢাকা/এসএইচ

































