ব্লক মার্কেটে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- আপডেট: ০৪:০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ১০২৩৯ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৪ জানুয়ারি) ব্লক মার্কেটে মোট ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩১ কোটি ৩২ লাখ ৭৯ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এদিন কোম্পানিটির ৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রেনাটা লিমিটেড। কোম্পানিটির ৩ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
৩ কোটি ৫৫ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক পিএলসি।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশন লিমিটেড ৩ কোটি ২৯ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার এবং পূবালী ব্যাংক পিএলসি ২ কোটি ৫৩ লাখ ৫৫ হাজার টাকার শেয়ারলেনদেনকরেছে।
ঢাকা/এসএইচ

































