১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

ব্লক মার্কেটে ১৯ কোটি টাকার লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / ১০২১৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্লক মার্কেটে মোট ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১৯ কোটি ০৭ লাখ ৪৮ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এর। এদিন ফান্ডটির ২ কোটি ৫২ লাখ ০৭ হাজার টাকার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

২ কোটি ০৫ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম ১ কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ১ কোটি ৩৮ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ব্লক মার্কেটে ১৯ কোটি টাকার লেনদেন

আপডেট: ০৩:৩৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬