০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

ব্লক মার্কেটে ২ কোম্পানির বড় লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ১০২২৭ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১ ডিসেম্বর) ব্লক মার্কেটে মোট ২০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৮ কোটি ২৬ লাখ ২৭ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি এর। এদিন কোম্পানিটির ৩ কোটি ১৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে একমি পেস্টিসাইড লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

৮৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লি:।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি ৭৬ লাখ ৫ হাজার টাকার শেয়ার এবং সিটিজেন্স ইন্স্যুরেন্স পিএলসি ১৪ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ব্লক মার্কেটে ২ কোম্পানির বড় লেনদেন

আপডেট: ০৪:০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫