১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৪৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / ১০২৩১ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৭ জানুয়ারি) ব্লক মার্কেটে মোট ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩২ কোটি ৯৭ লাখ ৬২ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোন এর। এদিন কোম্পানিটির ১০ কোটি ৩৩ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ৪ কোটি ৫৬ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

৩ কোটি ৭৭ লাখ ০৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডস লিমিটেড ২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার এবং রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড ১ কোটি ৪৫ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন

আপডেট: ০৩:৪৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬