ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন
- আপডেট: ০৪:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ১০২০৬ বার দেখা হয়েছে
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৯ মার্চ) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩২ কোটি ৩৮ লাখ ৪৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এর। এদিন কোম্পানিটির ৮ কোটি ৫১ লাখ ০৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। কোম্পানিটির ৫ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
২ কোটি ৮৯ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার এবং সেন্ট্রাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১ কোটি ৩৬ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
ঢাকা/এসএইচ


































