ব্লক মার্কেটে ৪ কোম্পানির বড় লেনদেন
- আপডেট: ০৪:২৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / ১০২৩৫ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৪ ডিসেম্বর) ব্লক মার্কেটে মোট ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১৩ কোটি ৫৬ লাখ ৭১ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস এর। এদিন কোম্পানিটির ২ কোটি ৫১ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লি.। কোম্পানিটির ২ কোটি ২২ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
২ কোটি ১৭ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লি:।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশন লি: ১ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার এবং সিটিজেন্স ইন্স্যুরেন্স পিএলসি ৯৫ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
ঢাকা/এসএইচ



































