০৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ব্লক মার্কেটে ৫ কোম্পানির বড় লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ১০৪৮২ বার দেখা হয়েছে

ফাইল ফটো

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ অক্টোবর, ২০২৫) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৩ কোটি ৯২ লাখ ৮৪ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ম্যারিকো বাংলাদেশ লি: এর। এদিন কোম্পানিটির ৮ কোটি ৮৮ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লি: । কোম্পানিটির ৫ কোটি ৬৬ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এসিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড১ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার এবং খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১ কোটি ১০ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ব্লক মার্কেটে ৫ কোম্পানির বড় লেনদেন

আপডেট: ০৩:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫