০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ব্লক মার্কেটে ৫ কোম্পানির বড় লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৬৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৭ ডিসেম্বর) ব্লক মার্কেটে মোট ২৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২২ কোটি ২৮ লাখ ৮৮ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ব্লক মার্কেটে এদিন সর্বোচ্চ লেনদেন হয়েছে ৫ কোম্পানির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডসের। এদিন কোম্পানিটির ৯ কোটি ১২ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে এক্সিম ব্যাংক। কোম্পানিটির ৬ কোটি ২৫ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

১ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্য ২ কোম্পানির মধ্যে- ডমিনেজ স্টিলের ১ কোটি ২৫ লাখ ৩০ হাজার টাকা এবং সিএপিএমবিডিবিএল মিউমিউচ্যুয়াল ফান্ডের ৬৮ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ব্লক মার্কেটে ৫ কোম্পানির বড় লেনদেন

আপডেট: ০৪:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫