১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

ব্লক মার্কেটে ৫ কোম্পানির বড় লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৬৭ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৯ ডিসেম্বর) ব্লক মার্কেটে মোট ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৫ কোটি ৭৬ লাখ ৬৬ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডএর। এদিন কোম্পানিটির ৬ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

২ কোটি ৮৬ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোন ২ কোটি ৫৬ লাখ ৯২ হাজার টাকার শেয়ার এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ব্লক মার্কেটে ৫ কোম্পানির বড় লেনদেন

আপডেট: ০৩:১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫