ব্লক মার্কেটে ৭ কোম্পানির বড় লেনদেন
- আপডেট: ০৪:৪৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / ১০২৬৬ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ব্লক মার্কেটে মোট ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৪ কোটি ২৬ লাখ ৪৮ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ব্লক মার্কেটে এদিন সর্বোচ্চ লেনদেন হয়েছে ৭ কোম্পানির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের। এদিন কোম্পানিটির ৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফাইন ফুডস। কোম্পানিটির ৩ কোটি ২৪ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
২ কোটি ৯৪ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে জিকিউ বলপেন।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্য ৪ কোম্পানির মধ্যে- লাভেলো আইস্ক্রিমের ২ কোটি ৩২ লাখ ৪ হাজার টাকা, রিলায়েন্স ওয়ানের ২ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১ কোটি ৯০ লাখ ১৮ হাজার টাকা এবং ডমিনেজ স্টিলের ১ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/এসএইচ




































