০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ব্লক মার্কেটে ৮৮ কোটি টাকার লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০২২৩ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ ফেব্রুয়ারি) ব্লক মার্কেটে মোট ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৮৮ কোটি ২৮ লাখ ৭৫ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর। এদিন কোম্পানিটির ৭২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৮৯ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ১ কোটি ৪৫ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার এবং মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড ১ কোটি ৩০ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ব্লক মার্কেটে ৮৮ কোটি টাকার লেনদেন

আপডেট: ০৩:৩৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬