০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ভক্তদের সুখবর দিলেন মাহি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • / ১০৪৩১ বার দেখা হয়েছে

গত মার্চে ফুটফুটে পুত্রসন্তান জন্ম দেওয়ার পর তাকে নিয়েই পুরোটা সময় কাটান ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। মা হওয়ার আগ থেকেই অভিনয়কে সাময়িক বিরতি জানান এই অভিনেত্রী। নিয়মিত ভাবেই বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানেও দেখা মেলে তার। তাহলে কি আর অভিনয়ে ফিরবেন না মাহি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

অবশেষে বিরতি ভেঙে শিগগিরই নতুন ছবিতে কাজ শুরু করবেন এই নায়িকা। মাহি বলেন, ‘নিজেকে ফিট করছি। আগামী অক্টোবরে নতুন কাজ শুরু করব। ইতোমধ্যে সবকিছু চূড়ান্ত করেছি। আশা করি দর্শক নতুন কিছু দেখতে পাবেন।

মাহি বলেন, ‘মানুষের জন্য আমি সব সময় কাজ করি। তবে এখন দলীয় ব্যানারে মানুষের জন্য কাজ করছি। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। নিজ এলাকা চাপাইনবাবগঞ্জ ও রাজশাহীর মানুষের জন্য কাজ করতে আগামী জাতীয় সংসদে মনোনয়ন কিনব ইনশাআল্লাহ।’

আরও পড়ুন: শাহরুখের ‘জওয়ান’ ভারতের সঙ্গেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে

নেত্রী ও অভিনেত্রীর মধ্যে পার্থক্য টেনে মাহি বলেন, সিনেমার নায়িকারা সাধারণ মানুষের কাছ থেকে আড়ালে থাকেন। সত্যিকারার্থে ‘দুটি জীবন সম্পূর্ণ আলাদা। অন্যদিকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব অর্থাৎ রাজনীতিবিদ সাধারণ মানুষের কাছে থাকে আড়ালে নয়।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন এই অভিনেত্রী। মাহি বর্তমানে আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করছেন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

ভক্তদের সুখবর দিলেন মাহি

আপডেট: ০২:০৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩