০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

ভারতের রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে গার্ড অব অনার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:২৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৩৭২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে তাকে ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক স্বাগত জানিয়েছেন নরেন্দ্র মোদি। সেখানে শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়। তারপর নরেন্দ্র মোদি তার মন্ত্রিসভার সদস্যদেরকে শেখ হাসিনার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে সোমবার সকালে বিশেষ বিমানে ভারতের উদ্দেশে ঢাকা থেকে রওনা হন প্রধানমন্ত্রী। ভারতে পৌঁছালে দেশটির রেল ও টেক্সটাইল প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোস তাঁকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

বিকেলে শেখ হাসিনা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর নিজামউদ্দিন আউলিয়ার দরগায় যান। সেখান থেকে এসে সন্ধ্যায় ভারতের অন্যতম বড় শিল্প গ্রুপ আদানির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। তার ভারত সফর উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনারের বাসায় নৈশভোজের আয়োজন করা হয়।

আরো পড়ুন: ইসি কাউকে ধরে–বেঁধে ভোটে আনবে না: সিইসি

ঢাকা/এসএ

শেয়ার করুন

ভারতের রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে গার্ড অব অনার

আপডেট: ১০:২৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২