০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:১৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৫০ বার দেখা হয়েছে

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে তাকে মন্ত্রণালয়ে তলব করা হয়।

ভারতীয় হাইকমিশনারকে তলব করে বলা হয়, বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে পলাতক শেখ হাসিনা ভারতে বসে তার সমর্থকদের উসকানিমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে বক্তব্য দিচ্ছে। তাকে এই ধরনের উসকানিমূলক বক্তব্যের সুযোগ দেয়ায় ভারত সরকারের প্রতি বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগের কথা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকার ভারতের সরকারের দৃষ্টি আকর্ষণ করে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করেছে, যাতে তারা বাংলাদেশের আদালতের দেয়া সাজা কার্যকরের মুখোমুখি হতে পারেন।

এ সময় ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়টিও ভারতীয় হাইকমিশনারের নজরে আনা হয়।

অভিযোগ করা হয়, এসব পলাতক ব্যক্তি আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা, সংগঠিত ও বাস্তবায়নে সহায়তা করছেন। এ ধরনের ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপরাধমূলক কার্যক্রম বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়া এবং তাদের বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

এ ছাড়া সম্প্রতি বাংলাদেশি রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি, কেউ যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে থাকে, সেক্ষেত্রে তাদের দ্রুত গ্রেফতার ও বাংলাদেশে প্রত্যর্পণের ব্যবস্থার অনুরোধ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর প্রত্যাশা ভারতের কাছে রয়েছে।

ভারতীয় হাইকমিশনার জানান, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে আগ্রহী ভারত এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে তার দেশ।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

আপডেট: ০৪:১৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫