০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

ভারত থেকে আসছে সেরামের ১০ লাখ টিকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
  • / ১০৩৮৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক; আবারও ভারত থেকে বাংলাদেশে আসছে ১০ লাখ ডোজ সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনাভাইরাসের টিকা। আজ শনিবার (৯ অক্টোবর) বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে টিকাগুলো পৌঁছাবে।

এ কোম্পানি থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ ‘কোভিশিল্ড’ কিনতে গত বছরের নভেম্বরে ত্রিপক্ষীয় চুক্তি করে বাংলাদেশ। এরপর জানুয়ারিতে ৬০০ কোটি টাকার বেশি অগ্রিম হিসেবে দেয় সরকার, যা টিকার মোট দামের অর্ধেক। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা আসার কথা ছিল। গত ২৫ জানুয়ারি প্রথম চালানে ৫০ লাখ ডোজ এবং ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ টিকা আসে বাংলাদেশে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পাশাপাশি ভারত সরকারের উপহার হিসেবে ২১ জানুয়ারি আরও ২০ লাখ ডোজ এবং ২৬ মার্চ ১২ লাখ ডোজ কোভিশিল্ড পেয়েছে বাংলাদেশ। মার্চে ভারতে করোনাভাইরাস মহামারি চরম আকার ধারণ করলে সে দেশের সরকার এপ্রিলে টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। আজ বিকেলে যে চালানটি আসার কথা রয়েছে তা এই চুক্তির বাইরে। এটি একটি বাণিজ্যিক চালান, যার জন্য বেক্সিমকো অর্ডার করেছিল।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

ভারত থেকে আসছে সেরামের ১০ লাখ টিকা

আপডেট: ০৩:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১