০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:২৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • / ১০৪২৬ বার দেখা হয়েছে

দেশব্যাপী চলছে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন। ৬ মাসের বড় শিশুদের বিনামূল্যে ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আজ শনিবার (১ জুন) সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ ও সোশাল মেডিসিনে (নিপসম) নিজে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে সারা দেশে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বিকেল ৪টা পর্যন্ত চলবে এই কার্যক্রম।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শিশুদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে এসে ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি। ডা. সামন্ত লাল সেন বলেন, অন্ধত্ব রোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

আরও পড়ুন: এমপি হত্যার তদন্তে নেপাল গেলো ডিবির প্রতিনিধি দল

৬ থেকে ১১ মাস বয়সি প্রায় ২৭ লাখ শিশুকে একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ শিশুকে লাল রঙের একটি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু

আপডেট: ০১:২৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪