০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
ভ্যানগার্ড রুপালি ফান্ডের স্পটে লেনদেন শুরু
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১২:১৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ১০২৩৯ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল রুপালি ব্যাংক ব্যালেন্সড ফান্ডের লেনদেন ২ কার্যদিবস (০৮-০৯ মার্চ) স্পট মার্কেটে হবে। ওই সময় কোম্পানিটির ইউনিট শুধুমাত্র ম্যাচিউরড বা নগদ অর্থ দিয়ে কেনা যাবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ভ্যানগার্ড রুপালি ফান্ডের স্পট মার্কেটে লেনদেন শেষে ১০ মার্চ রেকর্ড ডেট পূর্বনির্ধরিত রয়েছে। রেকর্ড ডেটের দিন কোম্পানিটির ইউনিট লেনদেন বন্ধ থাকবে।
ঢাকা/এসএইচ


































