১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

মামুন এগ্রোর বোনাস ডিভিডেন্ডে বিএসইসির সম্মতি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৬৫ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি মামুন এগ্রো প্রোডাক্টস লিমিটেডের ঘোষিত স্টক বা বোনাস ডিভিডেন্ডে অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মত, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করা হয়।

বিধি অনুসারে, কোনো কোম্পানি বোনাস তথা স্টক ডিভিডেন্ডে ঘোষণা করলে এর যৌক্তিকতা তুলে ধরে বিএসইসির কাছে আবেদন করতে হয়। বিএসইসি অনুমোদন করলেই কেবল ওই ডিভিডেন্ডে বিতরণ করা যায়।

এদিকে আগামী ২৫ ফেব্রুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। বোনাস ডিভিডেন্ডে প্রদানের জন্য কোম্পানিটি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ২২ জানুয়ারি। ওইদিন যাদের কাছে কোম্পানিটির শেয়ার থাকবে তারাই কেবল বোনাস পাওয়ার যোগ্য বিবেচিত হবেন।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.২১ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.২০ টাকা।

সর্বশেষ বছরে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১.৫০ টাকা। আগের বছরের একই সময়ে তা ছিল শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১.০৪ টাকা।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৬৯ টাকা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

মামুন এগ্রোর বোনাস ডিভিডেন্ডে বিএসইসির সম্মতি

আপডেট: ০২:৪৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫