মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস প্রকাশ
- আপডেট: ০৬:৪৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ১০৪১৯ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১০ পয়সা।
অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫৫ পয়সা।
আরও পড়ুন: আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে আইডিএলসি ফাইন্যান্স
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১২ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৩ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৫৮ পয়সা।
ঢাকা/এসএইচ


































