০২:১০ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

মার্কেন্টাইল ব্যাংকের মুনাফা কমেছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • / ১০৪৭১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ব্যাংকের ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ২০ শতাংশ।

আজ রোববার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৩ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ২৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ২৬ পয়সা বা ২০ শতাংশ।

আরও পড়ুন: লংকাবাংলা ফাইন্যান্সের আয় কমেছে ৭১ শতাংশ

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ২৫ পয়সা। গতবছর একই সময়ে ৩ টাকা ২২ পয়সা ইপিএস হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩ পয়সা বা ০.৯ শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৮৮ পয়সা।

ঢাকা/টিএ

শেয়ার করুন

মার্কেন্টাইল ব্যাংকের মুনাফা কমেছে

আপডেট: ০৮:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২