০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আয় কমেছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:১৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • / ১০৪১৫ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) গত ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ১২ শতাংশ।

আজ বুধবার (২৬ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২২) ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (Consolidated EPS) হয়েছে ৩৫ পয়সা। গত বছর একই সময়ে ৭৯ পয়সা আয় হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৪৪ পয়সা বা ৫৫ শতাংশ।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ১০ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ৫০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৪০ পয়সা বা ২৬ শতাংশ।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের আয় বেড়েছে

গত ৩০ জুন, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ৭৫ পয়সা।

ঢাকা/টিএ

শেয়ার করুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আয় কমেছে

আপডেট: ০৮:১৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩