০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

মিয়ানমারে সামরিক বাহিনীর হামলায় নিহত ৪০

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৫৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
  • / ১০৪০২ বার দেখা হয়েছে

মিয়ানমারে সামরিক বাহিনীর হেলিকপ্টার হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অভ্যুত্থানবিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত দেশটির মধ্যাঞ্চলে একটি শহরে এ হামলা চালিয়েছে জান্তা বাহিনী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (১১ এপ্রিল) ইয়াঙ্গুন থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরবর্তী সাগাইং এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বাসিন্দারা একটি প্রশাসনিক অফিস উদ্বোধনে জড়ো হওয়ার সময় সেখানে আকাশপথে হামলা চালানো হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে মানুষের ভিড়ের ওপর প্রথমে যুদ্ধবিমান, এরপর এমআই-৩৫ হেলিকপ্টার দিয়ে হামলা চালানো হয়।

এক উদ্ধারকারী জানিয়েছেন, হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে। কারণ হামলাটি খুবই ভয়াবহ ছিল।

নিহতরা সবাই বেসামরিক নাগরিক। তারা সামরিক বাহিনীর নিশানা হওয়ার যোগ্য ছিলেন না বলে জানিয়েছেন আল-জাজিরার সংবাদদাতা।

দুই বছর আগে মিয়ানমারে জান্তা বাহিনী ক্ষমতা দখলের পর থেকে অন্যতম প্রাণঘাতী সামরিক হামলার ঘটনা এটি।তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মিয়ানমারের সামরিক নেতাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: বাংলাদেশের আগামী নির্বাচনের দিকে তাকিয়ে বিশ্ব: মোমেনের সঙ্গে বৈঠকে ব্লিঙ্কেন

মিয়ানমারে সশস্ত্র প্রতিরোধকে দমনে বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যার অভিযোগ রয়েছে জান্তা বাহিনীর বিরুদ্ধে। গত মাসে জান্তাপ্রধান মিন অং হ্লাইং তার সরকারের বিরোধীদের ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে তাদের কঠোরহস্তে মোকাবিলার ঘোষণা দিয়েছেন।

ঢাকা/এসএম

শেয়ার করুন

মিয়ানমারে সামরিক বাহিনীর হামলায় নিহত ৪০

আপডেট: ০৪:৫৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩