০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

মুনাফা থেকে লোকসানে আরামিট

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:১৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ১০২৮১ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরামিট পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ে কোম্পানিটি মুনাফা করলেও আলোচ্য প্রান্তিকে লোকসান করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ১৯ পয়সা লোকসান হয়েছে। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৪৪ পয়সা আয় হয়েছিল।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল ৬ টাকা ৩৫ পয়সা, যা গত বছর একই সময়ে মাইনাস ৭১ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২৫ টাকা ৮৬ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

মুনাফা থেকে লোকসানে আরামিট

আপডেট: ১০:১৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬