০৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

মুনাফা বেড়েছে জেএমআই সিরিঞ্জের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৩১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
  • / ১০৪৯৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ৯ মাসে কোম্পানিটির আয় বেড়েছে  ১৮ শতাংশ।

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৪০ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৭৭ পয়সা। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ৬৩ পয়সা বা ৮২ শতাংশ।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৩০ পয়সা। গত বছরের একই সময়ে তা ৩ টাকা ৬৫ পয়সা ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ৬৫ পয়সা বা ১৮ শতাংশ।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২৩ টাকা ৯৯ পয়সা।

ঢাকা/টিএ

শেয়ার করুন

মুনাফা বেড়েছে জেএমআই সিরিঞ্জের

আপডেট: ০৫:৩১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২