১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় শেষ হয়েছে লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / ১০৩২৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। তবে গত কার্যদিবসের থেকে বেড়েছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র মতে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ দশমিক ৩৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১১২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১ হাজার ১৩৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১৯০৩ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন: লুব-রেফের বোর্ড সভা স্থগিত

আজ ডিএসইতে ৩৮৯ কোটি ৯৪ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩১৪ কোটি ১৬ লাখ ৬৯ হাজার টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২০টি কোম্পানির, বিপরীতে ২১৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় শেষ হয়েছে লেনদেন

আপডেট: ০৪:০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫