০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
মূল্য সংবেদনশীল তথ্য নেই মাগুরা মাল্টিপ্লেক্সের
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৪:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ১০৩৯৬ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির শেয়ারদর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সম্প্রতি কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, গত ১৫ জুন কোম্পানিটির শেয়ার দর ছিল ৭৫ টাকা ৮০ পয়সা। আর গত ২৬ আগস্ট বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ১১২ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৩৬ টাকা ৬০ পয়সা।
আরও পড়ুন: গেইনারের শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
ঢাকা/এসএইচ





































