০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মূল্য সংবেদনশীল তথ্য নেই আলহাজ্ব টেক্সটাইলের
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৬:০১:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১০৩৪০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে ১৫ সেপ্টেম্বর কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
উল্লেখ্য, গত ২০ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিলো ১৪৫ টাকা ১০ পয়সায়। আর আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ১৭৫ টাকায় দাড়িয়েছে। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ২৯ টাকা ৯০ পয়সা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
ঢাকা/এসএইচ



































