০৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৫০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / ১০৫৮০ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৪ জুলাই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কিছুটা কমেছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬১ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ শূন্য দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৪ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৮ দশমিক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০০ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৫৬৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৯০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার।

আরও পড়ুন: আরামিটের মূল্য সংবেদনশীল তথ্য নেই

আজ লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৬ টির, কমেছে ১৬৩ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৭৬ টি কোম্পানির বাজারদর।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন

আপডেট: ০২:৫০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫