০৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

মেঘনা সিমেন্টের লোকসান বেড়েছে ৫৪৪ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:১৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ১০২৭০ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা সিমেন্ট মিলস পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে ৫৪৪ শতাংশ।

শুক্রবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২১ টাকা ১৯ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ৩ টাকা ২৯ পয়সা।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৩ টাকা ২২ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ৩ টাকা ২৯ পয়সা ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ৮৯ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

মেঘনা সিমেন্টের লোকসান বেড়েছে ৫৪৪ শতাংশ

আপডেট: ১১:১৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫