১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
মোজাফফর হোসেন স্পিনিংয়ের ইপিএস বেড়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৬:৩৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
- / ১০৪৮২ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। গত বছর একই সময়ে ১২ পয়সা আয় হয়েছিল।
এছাড়া ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৯ পয়সা। যেখানে আগের বছর একই সময়ে ৯৫ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৮৪ পয়সা।
ঢাকা/এসএইচ


































