০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

ম্যারিকোর অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ১০২৩৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছে। চলতি হিসাব বছরের প্রথম তৃতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) মুনাফার বিপরীতে এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

শনিনার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় তৃতীয় প্রান্তিকের প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর আলোচিত ডিভিডেন্ডের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি আলোচিত সময়ের জন্য শেয়ারহোল্ডারদেরকে ৪৭৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ৫৭.৫০ টাকা ডিভিডেন্ড দেওয়া হবে।

ঘোষিত লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ ফেব্রুয়ারি।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৭ টাকা ৫৭ পয়সা, যা আগের বছর একই সময়ে ৪৪ টাকা ৩৪ পয়সা ছিল। তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১৫৮ টাকা ৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ১৪৫ টাকা ৬৫ পয়সা ছিল।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ম্যারিকোর অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ১০:৫১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬