০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

যমুনা অয়েলের ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৪০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ১০২৫৬ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা অয়েল কোম্পানি লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৮০ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড।

বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫৮ টাকা ৭০ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৪০ টাকা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭৪ টাকা ৩ পয়সা।

আগামী ৩১ জানুয়ারি, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)  অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ ডিসেম্বর।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

যমুনা অয়েলের ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ১০:৪০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫