০৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

যমুনা ব্যাংকের মুনাফা বেড়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
  • / ১০৫৪০ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ২৩ শতাংশ।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৩-জুন’২৩) সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৫১ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ২২ পয়সা আয় হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ২৯ পয়সা বা ২৩ শতাংশ।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন’২৩) কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ১৬ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ২ টাকা ৮০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩৬ পয়সা বা ১২ শতাংশ।

আরও পড়ুন: মেঘনা ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৪ টাকা ৯৮ পয়সা।

ঢাকা/টিএ

শেয়ার করুন

যমুনা ব্যাংকের মুনাফা বেড়েছে

আপডেট: ০৬:৪৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩