০২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

যুদ্ধের মধ্যে ইরানে ফের ভূমিকম্পের আঘাত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৫৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ১০২৩০ বার দেখা হয়েছে

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান হামলার সপ্তম দিনে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) ইরানের বন্দর আব্বাসের ৭৪ কিলোমিটার পশ্চিমে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ইরানের আজকের ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার (৩ মার্চ) ইরানের গেরাশ অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।

এদিকে ইরানের বিরুদ্ধে ইসরাইলের ও যুক্তরাষ্ট্রের  হামলা শনিবার সপ্তম দিনে গড়িয়েছে। দেশ দুইটি যৌথভাবে ইরানের ওপর ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে।

ট্রাম্প বলেন, ইরানের আকাশ-প্রতিরোধী ব্যবস্থা, বিমান বাহিনী, নৌবাহিনী আর নেতৃত্ব কিছুই আর নেই।

সূত্র: খালিজ টাইমস

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

যুদ্ধের মধ্যে ইরানে ফের ভূমিকম্পের আঘাত

আপডেট: ০১:৫৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬