১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
যে কারণে পুঁজিবাজার বন্ধ থাকবে বুধবার
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০১:০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০২৩৯ বার দেখা হয়েছে
পবিত্র শবে বরাত উপলক্ষ্যে আগামীকাল (৪ ফেব্রুয়ারি) বুধবার সরকারি ছুটি। সে অনুযায়ী আগামীকাল দেশের দুই পুঁজিবাজার বন্ধ থাকবে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোন লেনদেন হবে না।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সে অনুযায়ী নির্বাহী আদেশে পরদিন ৪ ফেব্রুয়ারি (বুধবার) ছুটি থাকবে। এদিন দেশের ব্যাংক-বীমা, সরকারি-আধাসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একইভাবে দেশের পুঁজিবাজারও বন্ধ থাকবে।
আগামী (৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।
ঢাকা/এসএইচ


































