১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

যে কারণে পুঁজিবাজার বন্ধ থাকবে বৃহস্পতিবার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৫১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / ১০২০৯ বার দেখা হয়েছে

মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রতিবছর ২৬ মার্চ সরকারি ছুটি থাকে। এদিনটি নানা আয়োজনের মাধ্যমে পালন করা হয়। আগামীকাল দেশের ব্যাংক-বীমা, সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সাথে দেশের পুঁজিবাজারও বন্ধ থাকবে।

এরপরে আগামী শুক্র ও শনিবার ( ২৭ ও ২৮ মার্চ) সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন বন্ধ থাকবে দেশের পুঁজিবাজার।

আগামী ২৯ মার্চ, রবিবার থেকে আগের নিয়মে লেনদেন চলবে পুঁজিবাজারে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

যে কারণে পুঁজিবাজার বন্ধ থাকবে বৃহস্পতিবার

আপডেট: ০২:৫১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬