১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

যৌথ সভা করতে সিইসির কাছে সময় চায় ইইউ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৫৮:২০ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
  • / ১০৪৭৬ বার দেখা হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে যৌথ সভা করতে সময় চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আজ বুধবার (২২ নভেম্বর) ই-মেইলের মাধ্যমে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সিইসির কাছে এ সময় চান বলে জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ই-মেইলে হোয়াইটলি লিখেছেন- সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইতোপূর্বে মতবিনিময় করায় আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশনের বর্তমান কর্ম পরিকল্পনা নিয়ে আরও বিস্তারিত জানতে আপনার দপ্তরে একটি যৌথ সভায় অংশ নিতে সুযোগ চাই। আগামী ২৭ নভেম্বর বিকেল তিনটায় বৈঠকের জন্য আপনার সময় হবে কি? মতবিনিময়ের জন্য আপনার সম্মতির জন্য আমি উন্মুখ হয়ে আছি।

এ বিষয়ে ইসির দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন, চার্লস হোয়াইটলির চিঠি নথিতে উত্থাপন করা হয়েছে। তবে এখনও কমিশন বা সিইসি তাদের কোনো সময় দেননি। বেশির ভাগ কমিশনার এখন বিভিন্ন জেলায় নির্বাচনের মাঠ দেখতে ঢাকার বাইরে সফর করছেন। ২৭ নভেম্বর সময় তারা নাও পেতে পারে। ইইউ এ পর্যন্ত যতবার সময় চেয়েছে, তাদের দেওয়া হয়েছে। এবারও হয়তো পাবে।

আরও পড়ুন: বিএনপি না এলে নির্বাচন একতরফা হবে এটা সঠিক নয়: ওবায়দুল কাদের

ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ সদস্যের একটি পর্যবেক্ষক টিম তারা পাঠাবে। এতে দুজন টেকনিক্যাল এক্সপার্ট থাকবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঢাকা/এসএম

ট্যাগঃ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

যৌথ সভা করতে সিইসির কাছে সময় চায় ইইউ

আপডেট: ০৭:৫৮:২০ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩