১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
রাজধানীর মৌচাক টাওয়ারে আগুন
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১২:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১০৪৬৪ বার দেখা হয়েছে
রাজধানীর মৌচাক টাওয়ারের আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা লিমা খানম বলেন, আজ বেলা ১১টা ৩৭ মিনিটে আমরা রাজধানীর মৌচাক টাওয়ারে আগুন লাগার খবর পেয়েছি। ঘটনাস্থলে ৪টি ইউনিট কাজ করছে।
আরও পড়ুন: আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন কাল
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ঢাকা/এসএ









































