০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

রিং সাইনের ৩ সিফটেই পরীক্ষামূলক উৎপাদন শুরু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
  • / ১০৪৬৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: চূড়ান্ত উৎপাদনে যাওয়ার আগে ৩ সিফটেই ট্রায়াল বা পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে রিং সাইন টেক্সটাইল। যা শেষ হওয়ার পরে চূড়ান্ত উৎপাদনে যাবে কোম্পানিটি। যে লক্ষ্যে কমিশন ও কোম্পানিটির পূণ:গঠিত পর্ষদ কাজ করছে।

রিং সাইনকে উৎপাদনে ফেরাতে এরইমধ্যে কয়েক দফায় পদক্ষেপ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রথম দফায় কোম্পানিটির পর্ষদ পূণ:গঠন করেছে। এরপরে আইপিওর ফান্ড ব্যবহারে অনুমোদন ও ভূয়া প্লেসমেন্ট শেয়ার বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া রিং সাইনের উৎপাদন শুরু করতে বেপজার চেয়ারম্যানও সর্বাত্মক সহযোগিতা করছে।

এরইমধ্যে কমিশনের উদ্যোগে আল-হাজ্ব টেক্সটাইলের পূণ:গঠিত পর্ষদ কোম্পানিটিকে উৎপাদনে ফেরানোর ঘোষণা দিয়েছেন। এবার রিং সাইন রয়েছে সে পথে। যা বাস্তবায়নের মাধ্যমে কমিশনের মাইলফলক সফলতা অর্জন হতে যাচ্ছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিএসইসির ৭৭৪তম কমিশন সভায় রিং সাইনের অব্যবহৃত আইপিও ফান্ড হতে ৪০ কোটি টাকা ব্যবহারের অনুমোদন দেয় বিএসইসি। যা দিয়ে কোম্পানিাটি ওয়ার্কার্স রিটান্সমেন্ট পেমেন্ট ১৫ কোটি টাকা, পেমেন্ট ফর বেপজা ডিউস ৩ কোটি টাকা, পেমেন্ট ফর তিতাস গ্যাস ডিউস ৩ কোটি ৫০ লাখ টাকা, রি-পেমেন্ট অব লোন অব প্রিমিয়ার ব্যাংক ১০ কোটি টাকা এবং ঢাকা ব্যাংককে ৬ কোটি টাকা এবং বিবিধ খাতে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয় করবে।

এছাড়া ওই সভায় রিং সাইন টেক্সটাইলের প্রাক আইপিও পর্যায়ে প্রাইভেট অফারের মাধ্যমে উত্তোলিত মূলধনের বিপরীতে যেসব বিনিয়োগকারী টাকা প্রদান করেনি, সে সকল শেয়ার এবং তার বিপরীতে ইস্যুকৃত সকল বোনাস শেয়ার বাজেয়াপ্ত করে কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধন থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

রিং সাইনের ৩ সিফটেই পরীক্ষামূলক উৎপাদন শুরু

আপডেট: ১১:৪৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১