০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

রিপাবলিক ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ৫ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / ১০৩২৮ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ৫ শতাংশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা। গত বছর একই সময়ে ৬০ পয়সা আয় হয়েছিল।

আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির আয় হয়েছে ১ টাকা ৭ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ১ টাকা ১৩ পয়সা।

আরও পড়ুন: কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের আয় কমেছে ২৮ শতাংশ

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ৭১ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৮৯ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

রিপাবলিক ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ৫ শতাংশ

আপডেট: ০৭:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫