১০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

রোজা শুরুর আগেই উপজেলা পরিষদ নির্বাচন: ইসি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
  • / ১০৪৪৯ বার দেখা হয়েছে

ফাইল ফটো

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, কমিশনের অনুমোদনক্রমে রোজা শুরুর আগেই উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট হতে পারে। আগামী ১০ মার্চ পবিত্র মাহে রমজান শুরু হবে।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ে ইসি ভবনে তিনি এ তথ্য জানান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ইসির এ সচিব বলেন, উপজেলার তালিকা পেয়েছি। সেই অনুযায়ী কমিশন প্রস্তুত আছে। কমিশন সিদ্ধান্ত নিলে যেকোনো সময় উপজেলা পরিষদ নির্বাচন তফসিল ঘোষণা হতে পারে। রোজা শুরু হওয়ার আগে হয়ত হতে পারে।

আরও পড়ুন: পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

তিনি  বলেন, উপজেলা পরিষদ নির্বাচনযোগ্য হয়েছে ৪৮৫টি, এ রকম তালিকা পেয়েছি। ইনফ্যাক্ট সবই তো নির্বাচনযোগ্য, কারণ ২০১৮ সালের মার্চের দিকে নির্বাচন হয়েছিল। এসএসসি পরীক্ষা, রোজাসহ সব কিছু বিবেচনা করব। আমাদের দেশে রোজায় নির্বাচন কম হওয়ার প্রচলন আছে। সে ক্ষেত্রে হয়ত প্রথম ধাপের নির্বাচন রোজার আগে হতে পারে, দ্বিতীয় ধাপ ঈদের পরে হতে পারে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

রোজা শুরুর আগেই উপজেলা পরিষদ নির্বাচন: ইসি

আপডেট: ০৪:০০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪