০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

রোবটও স্বাস্থ্যসেবামূলক কাজ করতে পারে: সোফিয়া

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • / ১০৩৮৪ বার দেখা হয়েছে

সোফিয়া তৈরি করে সাড়া জাগানোর পর এবার করোনা নিয়ন্ত্রণে রোবট বানানোর উদ্যোগ নিয়েছে হংকংভিত্তিক প্রতিষ্ঠান হ্যান্সন রোবটিক্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২১ সালের মধ্যেই তারা এমন কিছু রোবট বাজারে আনবে, যেগুলো মানুষের মতোই স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা রাখবে।

২০১৬ সালে রোবোটিক দুনিয়ায় সাড়া ফেলেছিল সোফিয়া। হুবহু মানুষের অনুকরণ করতে পারায় রোবটটিকে নিয়ে বিশ্বজুড়ে হয়েছিল ব্যাপক আলোচনা।

এবার করোনা মহামারির সময়ে স্বাস্থ্য খাতে সোফিয়ার মতো রোবট ব্যবহারের কথা ভাবছে এর নির্মাতা প্রতিষ্ঠান হ্যান্সন রোবটিক্স। প্রতিষ্ঠানটির আশা চলতি বছরই কয়েকশ’ মানবিক বুদ্ধিসম্পন্ন রোবট প্রস্তুত করা হবে যেগুলো অসুস্থ ও বয়স্ক মানুষের সেবা করতে পারবে।

হ্যান্সন রোবটিক্সের প্রতিষ্ঠাতা ডেভিড হ্যানসন বলেন, প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যসেবার জন্য আমরা ২০২১ সালেই বেশ কয়েকশ’ রোবট বাজারে আনতে যাচ্ছি। তবে পরবর্তীতে শিল্প এবং বিমান গ্রাহকদের সহায়তায়ও আমাদের রোবটগুলো কাজ করতে পারবে।

সম্প্রতি হংকংয়ে নিজের ল্যাব পরিদর্শন করে রোবট সোফিসা যেখানে তাকে তৈরি করা হয়েছিল। এ সময় মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার প্রস্তুতির কথা জানায় সে।

রোবট সোফিয়া জানায়, আমার মতো সামাজিক রোবট বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবামূলক কাজ করতে পারে। থেরাপি দেওয়া এমনকি জটিল মুহূর্তেও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সক্ষম।

এর আগে করোনা মহামারি শুরুর পর উৎপত্তিস্থল চীনের উহানের একটি হাসপাতালে স্বাস্থ্যসেবায় রোবট নিয়োগ করেছিল দেশটির রোবটিক্স প্রতিষ্ঠান ক্লাউড মাইন্ডস।

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

রোবটও স্বাস্থ্যসেবামূলক কাজ করতে পারে: সোফিয়া

আপডেট: ০২:৪৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১