০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
রোববার থেকে নতুন সূচিতে চলবে পুঁজিবাজার
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৫:০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ১০২৩৬ বার দেখা হয়েছে
সরকারের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ নতুন অফিস ও লেনদেনের সময়সূচি নির্ধারণ করেছে। আগামী ৫ এপ্রিল ২০২৬ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সময়সূচি কার্যকর থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঠানো এক সংবাদ বিজ্প্তিতে লেনদেনের নতুন সময়সূচি জানানো হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, ডিএসইর অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এছাড়া শেয়ার লেনদেন শুরু হবে সকাল ১০টায়। টানা লেনদেন চলবে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত। এরপর পোস্ট-ক্লোজিং সেশন অনুষ্ঠিত হবে দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ২টা পর্যন্ত। দিনের লেনদেন আনুষ্ঠানিকভাবে শেষ হবে দুপুর ২টায়।
ঢাকা/এসএইচ



































