০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
লাফার্জহোলসিমের বোর্ড সভা ১১ মার্চ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১২:৩৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / ১০২০৫ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা ১১ মার্চ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
আগের বছর কোম্পানিটি ৩৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
ঢাকা/এসএইচ


































