লাফার্জ হোলসিমের আয় বেড়েছে ১০২ শতাংশ
- আপডেট: ০৫:৫২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / ১১০৩৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারের তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি,২৩-মার্চ,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিন মাসে কোম্পানিটির আয় বেড়েছে ১০২ শতাংশ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ সোমবার (৮ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আরও পড়ুন: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
প্রথম প্রান্তিকে (জানুয়ারি,২৩-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৮১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৮৩ পয়সা বা ১০২ শতাংশ।
ঢাকা/এসএ


































