লুজারের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং
- আপডেট: ০৪:০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ১০১৯০ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ০৭ পয়সা বা ১০.৬১ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ০৭ পয়সা বা ১০.১৪ শতাংশ কমেছে।
তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এর শেয়ার দর ০৭ পয়সা বা ১০.১৪ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে প্রিমিয়ার লিজিং ৯.৫২ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স ৯.৪৬ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৯.৩৮ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ৮.২৩ শতাংশ, আর্গন ডেনিমস ৫.০৬ শতাংশ, মিথুন নিটিং ৫.০৪ শতাংশ এবং লুব-রেফ (বাংলাদেশ) ৪.৩৫ শতাংশ কমেছে।
ঢাকা/এসএইচ


































