লুজারের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আপডেট: ০৩:১৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০১৮৯ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাযকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ ফেব্রুয়ারি) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ৬.০০ টাকা বা ৯.৫২ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড । ফান্ডটির ইউনিট দর ০.৩০ টাকা বা ৯.০৯ শতাংশ কমেছে।
তৃতীয় স্থানে থাকা ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর শেয়ার দর ০.৯০ টাকা বা ৬.১৬ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংক ৫.৬৬ শতাংশ, ফ্যামিলিটেক্স (বিডি) ৫.৫৬ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৫.৪১ শতাংশ, আল-হাজ টেক্সটাইল ৪.৯৬ শতাংশ, শ্যামপুর সুগার মিলস ৪.৯০ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড ৪.৪৪ শতাংশ এবং তুং হাই নিটিং ৪.১৭ শতাংশ কমেছে।
ঢাকা/এসএইচ



































